এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনপলি গ্রুপ রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে আয়োজন করে বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চার শতাধিক পরিবেশকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নতুন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা হয়।